নোবিপ্রবিতে ওয়াইফাইসহ ক্যাম্পাস নেটওয়ার্ক উদ্বোধন

১৩ ফেব্রুয়ারি, ২০২০ ২০:৫৪  
তারহীন ইন্টারনেট সংযোগে যুক্ত হলো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)।  বিশ্ববিদ্যালয় আইসিটি সেলের উদ্যোগে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ওয়াইফাইসহ ক্যাম্পাস নেটওয়ার্কের উদ্বোধন করেন নোবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম। এই নেটওয়ার্কের মাধ্যমে সকল একাডেমিক, প্রশাসনিক, হলসমূহ ও আবাসিক এলাকায় ওয়াফাই ও ল্যান সংযোগ দেয়া হয়েছে। নেটওয়ার্ক রক্ষণাবক্ষণের জন্য নেটওয়ার্ক অপারেশন সেন্টার আইসিটি সেলে স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে নোবিপ্রবি পরিবারের শিক্ষক-শিক্ষার্থী বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে তাদের গবেষণার তথ্য উপাত্ত সংগ্রহ করত পারবে। আর প্রশাসনিক কাজ কর্মকর্তা-কর্মচারীবৃন্দও এ সেবা ব্যবহারের মাধ্যমে দ্রুত গতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবে। নেটওয়ার্ক উদ্বোধনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নোবিপ্রবি রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবুল হাসন, শিক্ষক সমিতির সভাপতি প্রফসর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সাধারণ সম্পাদক মা. মাজনুর রহমান, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হাসান, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন পলাশ, নোবিপ্রবি আইসিটি সেলের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রকৌশলী আব্দুল্লাহ হিল ফারুক প্রমুখ।